6 November 2026, 17:22 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

কারখানায় দুর্বৃত্তের আগুন, যেতে দেওয়া হচ্ছে না ফায়ার সার্ভিসের গাড়ি

Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যে ট্রপিকাল নিটেক্স লিমিটেডের গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে আগুন কারখানার মূল ভবনে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, ট্রপিকাল নিটেক্স লিমিটেডের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তারা। তবে চন্দ্রায় পৌঁছানোর পর শ্রমিকদের অবরোধের কারণে আর সামনে এগোতে পারেননি। এ সময় কোনো সহযোগিতাও পাওয়া যায়নি।

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending