মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ৯
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাত ২টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় গভীর সমুদ্রে একটি সন্দেহজনক বোটের গতিবিধি লক্ষ্য করেন কোস্ট গার্ড সদস্যরা। পরে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। […]
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
