ডিবি পুলিশের অভিযানে এক মাসে ২১ লাখ টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫৯
Source: Jamalpur News24 / Crime

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর অক্টোবর মাসের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসব অভিযানে ১ হাজার ৭০৩ পিস ইয়াবা, ৬৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ২০ কেজি গাঁজা এবং ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।
মাদকের পাশাপাশি অনলাইন জুয়া সংক্রান্ত ৭টি এবং সাইবার সুরক্ষা আইনে প্রতারণার অভিযোগে ২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা ও অভিযানে জড়িত মোট ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Original report: Jamalpur News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗