বরিশাল শিক্ষা বোর্ডে শীর্ষে পিরোজপুর

সংবাদ থেকে
পিরোজপুর: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে গতবছরের মতো এবারও পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
জেলা শিক্ষা অফিস জানায়, এবারে এইচএসসির ফলাফলে পিরোজপুরে পাসের হার ৫১.৫৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। তবে গত কয়েকবছরের তুলনায় এ বছর জেলায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে জেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারে মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৯৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ৬ হাজার ৭৮২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৬ জন। জেলার মোট পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗