৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শৈলকুপায় মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গিকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার

সূত্র: Meherpur Pratidin / অপরাধ

সংবাদ থেকে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাফর ইকবাল মোল্লা।

বিকেলে শেখপাড়া বাজারে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার ঘোষণা দেন তিনি। এ উপলক্ষে নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে একটি ব্যানারও উন্মোচন করেন। শেখপাড়া বাজারে নির্বাচনী অঙ্গীকারের ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে নিজের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন জাফর মোল্লা। প্রার্থিতা ঘোষণার পর স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।

প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে শেখপাড়া বাজারে স্থানীয় মানুষের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ তৈরি হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহিদুল মন্ডল,বীর মুক্তিযোদ্ধা মো.তবিবর জোয়ার্দার,শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর জোয়ার্দার, শেখপাড়া বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হাকিম মোল্লা,৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গাজী শেখ। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর