পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
সূত্র: Lakhokantho / অর্থনীতি

সংবাদ থেকে
রোববার (১ নভেম্বর) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আন্দোলনরত শ্রমিকদের সড়ক ছেড়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।
শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কার্যক্রম দ্রুত শুরু হবে এবং শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রয়োজনীয় আলোচনা করা হবে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
মূল প্রতিবেদন: Lakhokantho
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



