
কাকরাইলে দোকানে গিয়ে হুমকি-ধমকি, নিরাপত্তাহীনতায় তিন ব্যক্তি
রাজধানীর কাকরাইল এলাকায় একটি দোকানে গিয়ে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি জানিয়ে পল্টন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ নামে এক ব্যক্তি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর আনুমানিক বিকেল ৪টা ৩০ মিনিটে কাকরাইল এলাকার একটি মোটরসাইকেল বিতান দোকানে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মোহাম্মদ খালেদ তাঁর সহযোগী মোহাম্মদ কামাল ও মোহাম্মদ মিজানকে নিয়ে দোকানের প্রকৃত মালিকের প্রতিনিধি হিসেবে সেখানে ফার্নিচার তৈরির কাজ তদারকি করছিলেন।
এ সময় কয়েকজন ব্যক্তি দোকানে এসে তাঁদের হুমকি-ধমকি দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে ওই এলাকায় আর না আসার জন্যও হুমকি দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
