বান্দরবানে নতুন আক্রান্ত ১১জন ডেঙ্গু রোগী
সূত্র: Pahar Barta / স্বাস্থ্য

সংবাদ থেকে
নতুনভাবে বান্দরবানের আরো ১১জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। যাদের মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৭জন এবং আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ৪জন নতুন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বান্দরবানে এই পর্যন্ত ১৩৯৮ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার রোয়াংছড়ি উপজেলায় এই পর্যন্ত ২জনের মৃত্যু হয়েছে।
মূল প্রতিবেদন: Pahar Barta
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗







