৫ নভেম্বর ২০২৬, ২৩:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সেনাবাহিনী কর্তৃক বান্দরবানে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মসূচি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ১৮:২২ · সর্বশেষ প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ১৮:২২

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

সেনাবাহিনী কর্তৃক বান্দরবানে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মসূচি

· বাংলাদেশ

বান্দরবানে সেনাবাহিনী কর্তৃক গত ১ নভেম্বর যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণ কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধন করা হয়।

উক্ত প্রশিক্ষণে কোর্স ওআইসি হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন, ভারপ্রাপ্ত অধিনায়ক ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী ইএমই। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট সদস্যদের যানবাহন রাক্ষণাবেক্ষণ বিষয়ে তাত্তি্বক ও ব্যবহারিক জ্ঞান প্রদান, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং যানবাহনের সঠিক ব্যবহার ও পরিচর্যা নিশ্চত করা। প্রশিক্ষণে যানবাহনের ইঞ্জিন, বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, কারিগরী ত্রুটি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় মেরামত বিষয়ে গুরুত্বারোপ করা হবে।

এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা যানবাহনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও নিরাপদ ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠবেন বলে আশা করা যায়। পাশাপাশি যানবাহনের অকাল বিকল হওয়া রোধ, মেরামত ব্যয় হ্রাস এবং যানবাহনসমূহ সর্বদা সচল রাখার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ