রাজস্থলীর তরুণ উদ্যোক্তা আছোমং মারমা পেলেন রাষ্ট্রপতি সম্মাননা

সংবাদ থেকে
পাহাড়ের দুর্গম জনপদে গবাদিপশুর খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন রাঙামাটির রাজস্থলী উপজেলার তরুণ উদ্যোক্তা আছোমং মারমা। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে পুঁজি করে গড়ে তোলা সমন্বিত কৃষি ও পশুপালন উদ্যোগের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় পর্যায়ের সম্মাননা। পুরস্কার হিসেবে তাঁকে সম্মাননা স্মারকের পাশাপাশি এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।
আছোমং মারমা রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মংহলাউ মারমা। বেকারত্ব দূর করে নিজের কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে তিনি গবাদিপশুর খামার গড়ে তোলেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗