6 November 2026, 03:40 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

এডহক কমিটির সভাপতি শিক্ষানুরাগী আনিছুর রহমান

Source: Pahar Barta / Bangladesh

সংবাদ থেকে

রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই আল-আমিন দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী মোহাম্মদ আনিছুর রহমান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাঁর সভাপতিত্বে মাদ্রাসাটির এডহক কমিটি অনুমোদন দিয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত এ কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস। কমিটির অন্য সদস্যরা হলেন মোহাম্মদ সাহাব উদ্দীন ও মোহাম্মদ আব্দুল কাদের। এ ছাড়া মাদ্রাসার সুপার বা ভারপ্রাপ্ত সুপার কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

Original report: Pahar Barta

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending