৩ নভেম্বর ২০২৬, ১৭:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

সূত্র: Mymensingh Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”। দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

দিবসটি উপলক্ষ্যে আজ সকালে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের টাউন হল প্রাঙ্গণ হতে জেলা পরিষদ ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সফল উদ্যোক্তা ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির প্রথম দিবসে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার, বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বক্তব্য রাখেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুণ-অর-রশীদ।

মূল প্রতিবেদন: Mymensingh Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর