হোসেনপুরে জাতীয় যুব দিবস পালিত: র্যালি, ঋণ বিতরণ ও আলোচনা সভা
সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য র্যালি, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক।
আলোচনা সভা শেষে যুবসমাজকে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মূল প্রতিবেদন: Dainik Jahan
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗







