মোবাইল নম্বর ছাড়াই কিউআর স্ক্যানে পাঠানো যাবে টাকা
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা। এখন থেকে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করেই সহজে, দ্রুত ও নিরাপদে টাকা পাঠাতে পারবেন। ১ নভেম্বর থেকে এ সেবা চালু হয়েছে।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার ফলে টাকা পাঠানোর সময় গ্রাহকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। শুধু গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗