৮ নভেম্বর ২০২৬, ১৪:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

এইচএসসির ফলাফলে শীর্ষে রাজশাহী জেলা, বোর্ডে ছন্দপতন

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

রাজশাহী: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে রাজশাহী জেলা। এই জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৩৩ শতাংশে। জেলা ভিত্তিক ফলের এ অর্জনের মাঝেও বোর্ডটিতে সামগ্রিক পাসের হারে বড় পতন ঘটেছে।

তথ্যমতে, জেলা থেকে মোট ২৮ হাজার ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৫৪০ জন, যার মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন ১৭৮৫ জন শিক্ষার্থী। অন্যদিকে রাজশাহী শিক্ষা বোর্ডে সামগ্রিক পাসের হার নেমে এসেছে ৪৫.০৬ শতাংশে, যা গত বছরের (৫৯.৪০%) তুলনায় ১৪.৩৪ শতাংশ পয়েন্ট কম এবং জাতীয় গড় পাসের হারের (৫২.১২%) চেয়ে ৭.০৬ শতাংশ পয়েন্ট কম।

গত ৩১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর