খুবির ৩০ শিক্ষার্থীর শাস্তি, বহিষ্কার ১০
সূত্র: Sarabangla / শিক্ষা

সংবাদ থেকে
খুলনা: র্যাগিং, মাদক সেবন, মারধর ও হয়রানির অভিযোগে একসঙ্গে ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন। এর মধ্যে ১০ জনকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকিদের অর্থদণ্ড ও অভিভাবকের মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




