ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উদযাপিত: র্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ

সংবাদ থেকে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
উপজেলা অডিটোরিয়ামে ঘোড়াঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এফ. কে. এম. আনিসুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗