4 November 2026, 08:29 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

খালিয়াজুরীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Source: Dainik Jahan / Bangladesh

সংবাদ থেকে

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার খালিয়াজুরীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা প্রেসক্লাব, থানা মোড়, হাসপাতাল রোড, কলেজ মাঠ ও নতুন বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

​উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরে আলমের সঞ্চালনায় এবং খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহফুজুর রহমান।

Original report: Dainik Jahan

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending