পোশাক খাত নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
Source: Arthosuchak / Bangladesh

সংবাদ থেকে
পোশাক খাতের চলমান অস্থিরতা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক চলছে সচিবালয়ে।
রোববার সন্ধ্যার দিকে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বৈঠকে উপস্থিত রয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


