গৌরীপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

সংবাদ থেকে
ময়মনসিংহের গৌরীপুরে আসাদুজ্জামান টিপু (২৫) এক যুবককে অস্ত্র সহ গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি) ১৪। এ ঘটনায় রোববার এসআরবি-১৪ এর নায়েব সুবেদার আব্দুল ওয়াজিদ বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে শনিবার রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আশরাফুল হক বাবুলের ছেলে।
জানা গেছে, শনিবার রাতে আসাদুজ্জামান টিপু উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রæতি এন্টারপ্রাইজের পিছনে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি) ১৪ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি প্যান্টের পর থেকে ১ টি বিদেশী পিস্তল উদ্ধার করে। পরে তাকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗