৬ নভেম্বর ২০২৬, ১১:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

সৌদিতে ১৫৯ ফ্লাইট চলাচলে বিঘ্ন, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী

সূত্র: Dainik Purbokone / আন্তর্জাতিক

সংবাদ থেকে

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধতার কারণে আজ রোববার পর্যন্ত মোট ১৫৯টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৯১৭ জন যাত্রী। প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৮২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। আজ রোববার এ তথ্য জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইট ম্যানেজমেন্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী।

এইচএসআইএ–এটিজেএফবি নামের একটি গ্রুপে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের আকাশপথে যোগাযোগে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রভাবিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের–৩৭, ইউএস-বাংলা এয়ারলাইনসের– ১০, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের–২০ এবং রিয়াদ এয়ারের ১৬টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর–৩০, সালাম এয়ার–৭, ইজিপ্ট–১, এমিরেটসের ১৪, কাতার এয়ারওয়েজের ৯, ফ্লাইদুবাইয়ের ৮ এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর