পতেঙ্গায় ৪০ টন সিমেন্টসহ ৪ পাচারকারী আটক

সংবাদ থেকে
মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় রোববার (১ নভেম্বর) সকাল ৮টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। বিকেলে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ চার পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗