অপরাধ করে কেউ পার পাবে না : প্রতিমন্ত্রী পুতুল
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
ভুল বুঝে উগ্রবাদী ও চরমপন্থী সংগঠনে যুক্ত হওয়া ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিচ্ছে সরকার। তবে অপরাধ করে কেউ পার পাবে না বলে সতর্ক করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
রবিবার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) প্রধান কার্যালয়ে ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা ভুল বুঝে উগ্রবাদী ও চরমপন্থী সংগঠনে যোগ দিয়েছিলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করছেন। বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষ। তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে পার পাওয়ার সুযোগ নেই।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗