আমিরাতে লরির ধাক্কায় বোয়ালখালীর প্রবাসীর মৃত্যু
Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে
দুই বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন। কিন্তু দেশটির রাজধানীতে পিকআপে করে কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সংযুক্ত আরব আমিরাতের আল খুজামিয়া এলাকায় পিকআপে করে কর্মস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শারজাহর এমকিউএইচ আল কাসিমি হাসপাতালে নেওয়া হলে দুপুর পৌনে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মহসিন উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সিকদার বাড়ির মৃত আবদুল মোতালেব সিকদারের ছেলে। তিনি আমিরাতে অ্যালুমিনিয়ামের কাজ করতেন।
Original report: Chattogram Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗