জীবনের কঠিন পরিস্থিতিতে যে ৩ দোয়া পড়বেন
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
জীবনে চলার পথে মানুষ নানা বিপদ-আপদের সম্মুখীন হয়। এতে ধৈর্যধারণ ও আল্লাহর সাহায্য প্রার্থনা মুমিনের কর্তব্য।
কেননা আল্লাহই আমাদের চূড়ান্ত ভরসাস্থল। তাই তো কোরআনে আল্লাহ তাআলা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। আল্লাহ বলেন, ‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের ওপর কঠিন।
মহানবী (সা.) যখনই কোনো বিপদের আভাস পেতেন তখনই তিনি নামাজ ও দোয়ায় মশগুল হয়ে পড়তেন। একাধিক সহিহ হাদিসে মহানবী (সা.)-এর এই অভ্যাসের কথা বর্ণিত হয়েছে। সাহাবি হুজাইফা (রা.) বলেন, মহানবী (সা.) কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। (আবু দাউদ, হাদিস নং : ১৩১৯)
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗