ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

সংবাদ থেকে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে অবশেষে ঘূর্ণিঝড় ‘মুরাসু’-তে রূপ নিয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ভারতের উপকূলের দিকে ধেয়ে গেলেও এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। সার্বিক পরিস্থিতি বিচারে চট্টগ্রাম পতেঙ্গাস্থ আবহাওয়া অফিস থেকে চট্টগ্রাম বন্দরসহ দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের তথ্যমতে, রবিবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড় ‘মুরাসু’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। সে সময় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৯০ কিলোমিটার, মোংলা থেকে ১২৬০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল এর অবস্থান।
ভারতের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গভীর নিম্নচাপটি ঘণ্টায় ২৩ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে রবিবার দুপুরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি সোমবার সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মঙ্গলবার মধ্যরাত থেকে ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗