রাজধানীতে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্তর ও সোহরাওয়ার্দী উদ্যানের পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজীব জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশের রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায় অজ্ঞাত (৩৫) বছর বয়সি এক নারীর মরদেহ। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে তিনি ভবঘুরে প্রকৃতির। মেডিকেলের আশপাশেই থাকতেন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





