পায়রা বন্দরে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ এর প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান-এর সঙ্গে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। প্রতিনিধি দল জানায়, চীনের বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। চীনের পাশাপাশি বিভিন্ন দেশেও প্রতিষ্ঠানটি এ খাতে কাজ করছে। বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।
প্রতিমন্ত্রী চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, পায়রা বন্দর দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণেও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকে সবসময় উৎসাহিত করে আসছে। এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




