জ্ঞানের আলো সংগঠনের শিক্ষা উপকরণ বিতরণ

সংবাদ থেকে
চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম চরাঞ্চলে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জ্ঞানের আলো সংগঠন। পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১ নভেম্বর) হাইমচরের মিয়ার বাজার এলাকায় অবস্থিত ৬৮ নম্বর ইব্রাহিম মৃর্ধার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্ঞানের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা তুহিনুর রহমান শাহ আলম, সহ-সেক্রেটারি উজ্জ্বল মোল্লা, প্রতিষ্ঠাতা কমিটির অন্যতম সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗