জাতীয় যুব পুরস্কার-এ সফল আত্মকর্মী লালপুরের রায়হান

সংবাদ থেকে
লালপুর (নাটোর) প্রতিনিধি: স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সাহস, পরিশ্রম, দূরদর্শিতা ও মানুষের জন্য কাজ করার আন্তরিকতা। এসব গুণকে পুঁজি করে একের পর এক উদ্যোগ গড়ে তুলে সফলতার স্বাক্ষর রেখেছেন নাটোরের লালপুর উপজেলার তরুণ উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় যুব পুরস্কার-২০২৬-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
রোববার রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আমিনুল হক।
২০১৪ সালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর ছয়টি গরু নিয়ে গরুর খামার প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু হয়। বর্তমানে কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং, পরিবহনসহ বিভিন্ন খাতে তাঁর রয়েছে একাধিক উদ্যোগ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗