নিয়ামতপুরে ২ কলেজের কেউ পাস করেনি

সংবাদ থেকে
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: গত শনিবার এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার বিগত বছরের তুলনায় ফলাফল হতাশাজনক । কমেছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। নওগাঁর নিয়ামতপুর উপজেলায়ও এর ব্যত্যয় হয়নি। উপজেলার আটটি কলেজের মধ্যে দুটি কলেজের পাস করেনি কেউ। আর ছয়টি কলেজে পাসের চেয়ে ফেলের হার বেশি।
আটটি কলেজের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার ৩৭ দশমিক ১৪ শতাংশ। যা গত বছর ছিল ৫৩ দশমিক ৪৯ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে নয় জন। যা গত বছর ছিল ২৭ জন। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৯৮ জন। এর মধ্যে পাস করেছে ৪৪৫ জন। ফেল করেছে ৭৫৩ জন।
ফলাফলে দেখা গেছে, উপজেলায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেছে সাংশৈল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১৫ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। গত বছরও এই কলেজ থেকে শতভাগ ফেল করেছিল। এছাড়া রাজাপুর বটতলী হাট মহাবিদ্যালয়ের আটজন পরীক্ষার্থী পরক্ষায় অংশ নিয়ে ফেল করেছে সবাই।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


