১৮ মাসে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগের চিকিৎসা নিয়েছেন ১ হাজারের বেশি রোগী
Source: Dhaka News24 / Health

সংবাদ থেকে
এ সময়ে ৮০০ জনের করোনারি এনজিওগ্রাম ও ২৭৫ জনের হৃদ্যন্ত্রে রিং স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আল আমিন, রংপুর : মাত্র ১৮ মাসে এক হাজারের বেশি হৃদরোগীকে চিকিৎসাসেবা দিয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের হার্ট সেন্টার। এ সময়ে ৮০০ জনের করোনারি এনজিওগ্রাম এবং ২৭৫ জনের হৃদ্যন্ত্রে রিং স্থাপন (পিসিআই) করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আধুনিক ক্যাথল্যাব ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রংপুর বিভাগসহ আশপাশের জেলার হৃদরোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার প্রয়োজনীয়তা কিছুটা কমছে।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
