ডিজিটাল রূপান্তর ও সাইবার নিরাপত্তায় সুইডেনের সহযোগিতা চাইলেন আইসিটি মন্ত্রী
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (১ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা, ডিজিটাল জনপরিকাঠামো, নিরাপদ ডিজিটাল পরিচয়ব্যবস্থা, অনলাইন আর্থিক লেনদেনের নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗