ভালোবাসা ও বিচ্ছেদের গান নিয়ে ফিরলেন কাজী শুভ

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ ভালোবাসা কখনো জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি, কখনোবা দীর্ঘশ্বাসে ভেজা এক অপূরণীয় ক্ষত। কিছু সম্পর্ক সময়ের সঙ্গে ফুরিয়ে যায়, অথচ মনের ভেতর মায়া কমে না। ভালোবাসা, মায়া আর বিচ্ছেদের এমনই এক আবেগঘন গীতিকবিতায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর নতুন গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’।
অকালপ্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা ও বিচ্ছেদের গল্পে গানটির ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।
আছে কাজী শুভর উপস্থিতিও। গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, প্রয়াত পাগল হাসানের গানের প্রতি আমার আলাদা একটা টান ও মায়া আছে। পাগল হাসান জীবিত থাকতেই আমি গানটি নিয়েছিলাম। পরবর্তীতে গানটি আমার প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’ তে যুক্ত করি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

