নতুন সেবা যুক্ত হলো বাংলা কিউআরে

সংবাদ থেকে
নতুন সেবা যুক্ত হয়েছে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআরে। এখন থেকে বাংলা কিউআর (QR) কোড স্ক্যান করে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে সরাসরি টাকা পাঠাতে পারবেন। আজ রবিবার থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি (P2P) এই লেনদেন সুবিধা চালু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে অর্থ পাঠাতে প্রাপকের মোবাইল নাম্বার কিংবা ব্যাংক হিসাব নাম্বার আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। শুধু প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে।
নতুন এ ব্যবস্থায় ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে টাকা পাঠানোর ক্ষেত্রে ভুল নম্বর বা হিসাবের তথ্য দেওয়ার ঝুঁকিও কমবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗