শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। তারপরও শ্রমিকেরা কাজে না ফিরে আন্দোলন অব্যাহত রাখলে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা।
ঢাকার উত্তরার বিজিএমইএর কার্যালয়ে আজ রোববার বিকেলে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে সাধারণ সদস্যদের সঙ্গে জরুরি এক মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আজকের সভায় কিছু উদ্যোক্তা কাল থেকে কারখানা বন্ধ রাখার কথা বলেছিলেন। তবে অধিকাংশ উদ্যোক্তা উৎপাদন চালিয়ে যেতে চান। তবে ধারাবাহিকভাবে বিশৃঙ্খলা চললে বন্ধের উদ্যোগ নেওয়ার বিষয়ে মত দিয়েছেন তাঁরা।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




