6 November 2026, 20:26 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চেম্বার জজ-২ আদালতের শুনানি কার্যক্রম স্থগিত

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ অনিবার্য কারণবশত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ-২ আদালতের চলতি সপ্তাসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যস্ত শুনানি কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার (১ নভেম্বর ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার আশিকুল খবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপিল বিভাগের চেম্বার জজ-২ আদালতের শুনানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যস্ত স্থগিত সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপিল বিভাগের চেম্বার জজ-২ আদালতের বিচারপতি ফারাহ মাহবুব অনিবার্য কারণবশত চলতি সপ্তাহসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যস্ত চেম্বার জজ-২ আদালতের শুনানি গ্রহণ করবেন না।

জনস্বার্থেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় অবগতি ও কার্যার্থে অ্যাটর্নি জেনারেল, আইন ও বিচার বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending