নড়াইলে খালপাড়ে মারধরের ফলে আহত যশোরের যুবকের মৃত্যু
সংবাদ থেকে
যশোর ব্যুরো ঃ নড়াইল জেলার তুলারামপুর ব্রিজের পাশে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া যশোরের বাঘারপাড়ার যুবক হাবিবুর রহমান (২৫) মারা গেছেন। রোববার ১ নভেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে যশোর জেনারেল হাসপাতালে ফিরিয়ে আনার পথে তাঁর মৃত্যু হয় নিহত হাবিবুর রহমান যশোরের বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের জসিম উদ্দিনের ছেলে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বুধবার (২৮ অক্টোবর) নড়াইলের তুলারামপুর ব্রিজের পাশে অজ্ঞাত ব্যক্তিরা হাবিবুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে যায় বলে অভিযোগ রয়েছে।
ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
পরে তাঁকে ঢাকায় নেওয়া হয়। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ঢাকায় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হয়নি বলে জানা গেছে। এ অবস্থায় রোববার ১ নভেম্বর তাঁকে পুনরায় যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে দুপুর আনুমানিক দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗