নগরীতে কোনভাবেই থামছে না খুনোখুনি : গতকালও ২ খুন

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার : অশান্ত নগরীতে কোনভাবেই থামছে না খুনোখুনি। এবার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে লবণচরা থানাধীন নিজ বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়।
স্থানীয়রা জানান, হুমায়ুন কবির তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিনে’ অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হুমায়ুন কবির রায়ের মহল বড় মসজিদ এলাকার সৈয়দ আনোয়ার আলীর পুত্র।
নিহতের ভাইপো সৈয়দ দিদারুল করিম বিপ্লব দাবী করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তারা হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সোনাডাঙ্গা থানা এবং খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗