রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার : ৪ দিনের রিমান্ডে
সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট : রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা এ মামলায় রোববার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এ আদেশ দেন।
এর আগে বিকেলে আব্দুল হাফিজকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট গুলশান আরাকেও গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
