8 November 2026, 14:23 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মো. তাহমিদ মোল্লা (০৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল (১ নভেম্বর) রোববার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার পশ্চিম রোহিতনসী (মাইজহাটী) গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের জুনায়েদ মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিশু তাহমিদকে বাড়ির উঠানে খেলাধুলা করতে দেখেছিলেন তার বাবা জুনায়েদ মোল্লা। এরপর তিনি সাংসারিক কাজে ঘরের বাইরে চলে যান। এর প্রায় এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী মারাজ মিয়া (৬০) বাড়ির উত্তর পাশের পুকুরে শিশুটির মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবারকে খবর দিলে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending