জেলায় আলিম পরীক্ষায় সেরা ১০ মাদ্রাসার ৬ টিই নবীগঞ্জের
সংবাদ থেকে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ এইচএসসি আলিম পরীক্ষা-২০২৬-এর ফলাফলে হবিগঞ্জ জেলার সেরা ১০ মাদ্রাসার তালিকায় সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে নবীগঞ্জ উপজেলা। তালিকার শীর্ষ ১০-এ স্থান করে নিয়েছে উপজেলার ছয়টি মাদ্রাসা। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে দারুল হিকমাহ জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন উত্তীর্ণ হয়ে ৯৭ দশমিক ৬৭ শতাংশ পাসের হার অর্জন করেছে দারুল হিকমাহ। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন সাতজন শিক্ষার্থী। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চুনারুঘাটের দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসা।
প্রতিষ্ঠানটির ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩০ জন। পাসের হার ৯০ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন একজন। তৃতীয় স্থানে রয়েছে লাখাইয়ের জিরুন্ডা তোফাইলিয়া ফাজিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৪ জন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

