গাইবান্ধায় মাদরাসাছাত্রী ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
গাইবান্ধা: জেলায় মাদরাসার এক কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলী ডাক্তারকে (৬৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসান আলী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ীর মোড় এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




