রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় আহত বৃদ্ধের মৃত্যু
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
রাঙ্গুনিয়া উপজেলায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর প্রবীণ সমাজসেবক মুহাম্মদ সাইদুর রহমান তালুকদার (৭৫) মারা গেছেন।
আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা ছনাগাজী তালুকদার বাড়ির বাসিন্দা। সরফভাটা ইউনিয়ন গাউসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি ও নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসার দাতা সদস্য ছিলেন।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





