ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সংবাদ থেকে
স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে অতিরিক্ত সেবা ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ উঠেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজলের (Dazzle) বিরুদ্ধে। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স শাখা থেকে ফোন কেনার পর এ অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন সাদমান মুহিব (Sadman Muhib) নামের এক ক্রেতা।
ওই ক্রেতার অভিযোগ, ফোনের দাম ও ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা হলেও অতিরিক্ত সেবা নেওয়ার বিষয়ে তাঁর সম্মতি চাওয়া হয়নি। পরে অনলাইন রসিদ দেখে ফোনের মূল দামের বাইরে ১ হাজার ৭৪৬ টাকা ‘Dazzle Care’ বাবদ যুক্ত থাকার বিষয়টি জানতে পারেন তিনি।
সাদমান মুহিবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর ভাগ্নির জন্য ফোন কিনতে ড্যাজলের বসুন্ধরা শপিং কমপ্লেক্স শাখায় যান তিনি। সেখানে ‘রেডমি নোট ১৭’ মডেলের ফোন সম্পর্কে জানতে চাইলে বিক্রেতা তাঁকে ৪জি সংস্করণটি অফিশিয়াল ফোন হিসেবে জানান। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সংস্করণের দাম বলা হয় ৩৩ হাজার টাকা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সংস্করণটির দাম বলা হয় ৩৭ হাজার টাকা। বিক্রেতা এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার কথাও জানান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗