পুরুষদের জন্যও আসছে জন্মনিয়ন্ত্রণ পিল, পুরুষত্বে প্রভাব না পড়ার দাবি
সংবাদ থেকে
জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই নারীদের ওপর বেশি দায়িত্ব বর্তেছে। তবে এবার সেই চিত্রে পরিবর্তন আনতে পুরুষদের জন্য মুখে খাওয়ার জন্মনিয়ন্ত্রক বড়ি বা ‘মেল কনট্রাসেপটিভ পিল’ উদ্ভাবনের দাবি করেছেন গবেষকরা। কনডম বা স্থায়ী পদ্ধতির বাইরে নতুন এই পদ্ধতি পুরুষদের জন্য বিকল্প হয়ে উঠতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়েল কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা ওষুধটি উদ্ভাবন করেছেন বলে জানিয়েছে আনন্দবাজার। তাঁদের দাবি, বিশেষ এই ট্যাবলেট খাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যে পুরুষের শুক্রাণুর গতিশীলতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। ফলে শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারবে না এবং গর্ভধারণের ঝুঁকি কমবে।
নারীদের নিয়মিত জন্মনিয়ন্ত্রণ বড়ির মতো এটি প্রতিদিন খেতে হবে না। যৌনমিলনের প্রায় ৩০ মিনিট আগে বড়িটি সেবন করতে হবে। গবেষকদের দাবি, ওষুধটির কার্যকারিতা টানা ৬ থেকে ৮ ঘণ্টা বজায় থাকবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗