8 November 2026, 23:26 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

‘একদিনের ভিসি’ মানছেন না শিক্ষার্থীরা, আবারও অচল চুয়েট

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যের অনুপস্থিতিতে এক দিনের জন্য রুটিন দায়িত্ব পালনের ক্ষমতা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন। তবে তাঁকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা। এর প্রতিবাদে সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন তারা। এদিন সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার পাশাপাশি রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত প্রশাসনিক কার্যক্রমও বর্জন করবেন শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক ই-মেইল বার্তায় বিষয়টি জানানো হয়।

ই-মেইলে বলা হয়, ইউজিসির সভায় অংশ নিতে উপাচার্য সোমবার ঢাকায় অবস্থান করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে অধ্যাপক দেলোয়ার হোসেনকে নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছে। ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে। সোমবার সন্ধ্যায় উপাচার্য কর্মস্থলে ফিরে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending