চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

সংবাদ থেকে
ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনায় ৬৩০ কোটি ডলারের হারানো সম্পদের ৯৫ শতাংশ পুনরুদ্ধার হয়েছে। গতকাল এ দাবি করে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স। এর আগে বৃহস্পতিবারের সাইবার হামলার ঘটনার পর প্রতিষ্ঠানটি গ্রাহকদের অর্থ উত্তোলন সুবিধা বন্ধ রাখে। গতকাল থেকে ধাপে ধাপে সেবাটি চালুর ঘোষণা দেয়া হয়। খবর রয়টার্স।
এদিকে হামলার জন্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি সাইবার অপরাধী গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
বাইন্যান্স জানায়, গতকাল গ্রিনিচ মান সময় সকাল ৬-৯টার মধ্যে অর্থ উত্তোলনের প্রথম ধাপ শুরু হয়। এ পর্যায়ে বিটকয়েন, ইথার, বিএনবি, সোলানা, এক্সআরপি ও ডজকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি তোলা যাবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗