সিএনজিতে মাইক বেঁধে শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে নিষিদ্ধ ছাত্রলীগ

সংবাদ থেকে
চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে মাইকিং কর্মসূচি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর কর্মসূচিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে একই দিন দুপুর ২টা থেকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এ প্রচার চালানো হয় বলে জানা গেছে।
২ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা মাইকে আগে থেকে ধারণ করা একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। কর্মসূচির আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗