ভবনের নকশা অনুমোদনে ‘সর্বেসর্বা’ ছিলেন বাঁশখালীর পৌর মেয়র তোফাইল!

সংবাদ থেকে
ভবনের নকশা অনুমোদনে ১১ সদস্যের ‘নকশা অনুমোদন কমিটি’ তো দূরের কথা প্রকৌশলীদেরও প্রয়োজন মনে করেননি বাঁশখালী পৌরসভায় সাবেক মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোছাইন! তিনিই ছিলেন ‘সর্বেসর্বা’। নিজের মেয়াদে কমিটির সিদ্ধান্ত ছাড়াই ১৭৪টি ভবনের নকশা এককভাবে অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১ নভেম্বর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি করেন ওই কার্যালয়ের উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ। সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কার্যালয়ের উপপরিচালক রিয়াজ উদ্দিন।
মামলার এজাহার অনুযায়ী, ভবনের নকশা অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে ১১ সদস্যের একটি কমিটি গঠনের বিধান রয়েছে। পৌর মেয়র এ কমিটির সভাপতি। কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই ভবনের নকশা অনুমোদন দেওয়ার নিয়ম।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗